শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

দুই দিনের মধ্যে গেজেট প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: গতকালকের হয়ে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

গতকাল রোববার দিনগত রাতে ইসি থেকে একাদশ জাতীয় নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভোটে ২৯৯টি আসনের ২৬৫টি পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফল আনুষ্ঠানিক বলে বিবেচিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন দুদিনের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের ফল নিয়ে গেজেট প্রকাশ করা হবে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশন (ইসি) ভবনে টাঙানো হয়েছে।

আজ সোমবার সকাল ৭টায় ইসির মূল ভবনের সামনে সকল জেলার বিজয়ী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোটের বিবরণ বোর্ডে ঝুলিয়ে দিয়েছে ইসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ