শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ঢাকাসহ সারা দেশে যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার সম্পন্ন হয়েছে।

রাজধানী ঢাকাসহ সারা দেশে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে আজ সোমবার। নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার ভোর রাত থেকেই সারা দেশে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়।

সোমবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা এখনও কার্যকর রয়েছে।নির্বাচন কমিশনের স্টিকার পাস ছাড়া কোনো ধরনের মোটরসাইকেল চলাচল করতে পারবে না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শনিবার দিবাগত রাত ১টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত শুধু স্টিকার ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসি। কিন্তু নিষেধাজ্ঞা শেষ হওয়ায় যানবাহন চলাচলের আর কোনো বাধা রইলো না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ