রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ঐক্যফ্রন্ট ইসিতে স্মারকলিপি ও কর্মসূচি দেবে বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে আগামী ৩ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। সেদিন কর্মসূচিও ঘোষণা করবে তারা।

আজ সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঐক্যফ্রন্টের প্রার্থীসহ সব বিরোধী দলের প্রার্থীরা নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করবেন এবং সেদিনই কর্মসূচি ঘোষণা করা হবে।

ঐক্যফ্রন্টের বিজয়ীরা শপথ নেবেন কি না? জানতে চাইলে ড. কামাল বলেন, সবকিছু বিবেচনা করে আমরা কাজ করছি। তবে তার পাশে বসা ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আমরাতো সম্পূর্ণ নির্বাচন প্রত্যাহার করেছি।'


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ