মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে প্রবাসীদের সামার ট্রিপে অতিথি মুফতি আবুল হাসান এমপি ‘শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসির অধীনে রাখতে হবে’ ‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার

সন্ধ্যা ৬টায় ঐক্যফ্রন্টের জরুরি সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে  আজ রোববার(৩০ ডিসেম্বর) সন্ধা ৬টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র  ড. কামাল হোসেন।

পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এখনও দফায় দফায় আমাদের কাছে সারাদেশের ভোট দুর্নীতির খবর আসছে। সব খবর এখনও এসে পৌঁছায়নি। যেগুলো এসেছে সেগুলো আমরা সমন্বয় করছি। তবে আমরা এখন পর্যন্ত কোনো সুখবর পাইনি যে সারাদেশে কোথাও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরো বলেন, ভোটের প্রয়োজনীয়তা কত বেশি তা আমরা জানি। ১৯৭১ সালে আমরা ভোট দিয়ে জিতেছিলাম। কিন্তু পাকিস্তান সরকার জোর করে আমাদের উপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল। ভোটাধিকার আদায়ের জন্য একাত্তরে আমরা প্রাণ দিয়েছি। তাই আমরা ভালোভাবে উপলব্ধি করি।

তিনি বলেন, সংবিধান অনুসারে আমি, আপনারা, আমরা সবাই রাষ্ট্রের মালিক। এই মালিকানা ভোটের মাধ্যমে প্রয়োগ করা যায়। ৩০০ এলাকায় জনগণের দায়িত্ব নিতে প্রার্থীরা ভোটে দাঁড়ায়। অনেক ঝড়-তুফানের মধ্য দিয়ে আমরা এই গণতান্ত্রিক ধারা বজায় রেখেছি। তবে এই মালিকানা আমরা ধরে রাখতে পারছি কি-না তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

আজ রবিবার দুপুরে রাজধানীর আরামবাগে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণফোরাম নেতা সুব্রত চৌধুরীসহ প্রমুখ নেতৃবৃন্দ ।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ