মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে প্রবাসীদের সামার ট্রিপে অতিথি মুফতি আবুল হাসান এমপি ‘শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসির অধীনে রাখতে হবে’ ‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার

মোবাইল নেট বন্ধ; চালু ব্রডব্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে (শনিবার দুপুর) মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছিলো বিটিআরসি।

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক গণমাধ্যমকে জানান,  ‘আমরা (আইএসপিএবি) ইন্টারনেটের বিষয়ে কোনও ধরনের নির্দেশনা এখনও পাইনি। সেহেতু ধরে নিতে পারি ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে।’

তিনি বলেন, সম্প্রতি আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বৈঠক করি। সেখানে আমরা সরকারকে অবহিত করেছি ব্রডব্যান্ড ইন্টারনেট মূলত অফিস ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার হয়ে থাকে। আর এর গ্রাহক সংখ্যাও কম ।’

তাই ব্রডব্যান্ড ইন্টারনেট এ নির্দেশনার আওতায় নাও পড়তে পারে বলে ধারণা করেন তিনি।

উল্লেখ্য, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ