মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :

বিপুল ভোটে জয়ী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

আজ রোববার ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী নৌকা প্রতীকে ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ১২৩ ভোট।

অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ হাতপাখা প্রতীকে পেয়েছেন মাত্র ৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক আপেল প্রতীকে পেয়েছেন ১০ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. উজির ফকির সিংহ প্রতীকে পেয়েছেন মাত্র ৪ ভোট।

গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ মোখলেসুর রহমান সরকার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করে শেখ হাসিনার জয়ী হওয়ার বিষয় নিশ্চিত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ