শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রাম, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনার কথা আমি শুনেছি। এ ঘটনাগুলো ঢাকায় বসে নিয়ন্ত্রণ করা সম্ভর নয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ থাকবে।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সকাল ১০টা ৫০ মিনিটে তিনি ওই কেন্দ্রে ভোট দেন। ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

নিজের কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই কেনো জানতে চাইলে সিইসি বলেন, এজেন্ট যদি কেন্দ্রে না আসে, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি।

সকাল ১০টা ৪০ মিনিটে আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তার সহধর্মিনী হোসনে আরা হুদাকে সঙ্গে নিয়ে তিনি ভোট দেন।

এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ডা. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এটি ১৬নং কেন্দ্র। এতে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সবাই নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ