শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

দেশের ২২ কেন্দ্রে ভোট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে চলছে গণনা। তবে সংঘাত, সহিংসতার কারণে সারা দেশে মোট ২২টি কেন্দ্র স্থগিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ রোববার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সারাদেশে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শাতাংশের মতো।

১১ জেলায় সংঘাত, সহিংসতা, কেন্দ্র দখল মিলিয়ে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে।

পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, মারধরসহ নানা অভিযোগ করেছে বিএনপি। রাজধানীসহ দেশের কয়েকটি নির্বাচনী এলাকায় ভোট বর্জনেরও ঘোষণা দিয়েছে দলটির মনোনীত প্রার্থীরা।

বিজয় সুনিশ্চিত বলে দাবি করেছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় নির্বাচনের ভোট ‘সুষ্ঠু ও সংঘাতহীন’ মন্তব্য করেছে দলটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ