রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ঢাকা-১ আসনে সালমা ইসলামের ভোট বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম ভোট বর্জন করেছেন।

ভোট জালিয়াতি এবং ব্যাপক অনিয়মের অভিযোগ এনে তিনি ভোট বর্জন করেছেন।

রোববার দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলার কামারখোলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এ সময় তিনি তার কর্মীদের ওপর হামলা, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, জাল ভোট প্রদানসহ নানা অভিযোগ করেন গণমাধ্যমকে।

ঢাকা-১ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। এ আসনে বিএনপির প্রার্থী শূন্য হওয়ায় সালমা ইসলামকে সমর্থন দিয়েছিল দলটি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ