মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে প্রবাসীদের সামার ট্রিপে অতিথি মুফতি আবুল হাসান এমপি ‘শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসির অধীনে রাখতে হবে’ ‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার

কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ: জাপার কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোট উৎসব শুরু হওয়ার আগেই সংঘর্ষে  আহমাদ কবীর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি জাতীয় পার্টির কর্মী বলে জানা যায়।

আজ (৩০ ডিসেম্বর) রোববার ভোররাতে চট্রগ্রাম-১৬ বাঁশখালী আসনে  সদর পৌরসভার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর লোকজন কেন্দ্র দখলে নামে। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী লোকজন বাঁধা দিতে যায়। এতে দুপক্ষের সংর্ঘষ বাধে। এসময় গুলিতে জাতীয় পার্টির কর্মী আহমদ কবীর ঘটনাস্থলেই নিহত হন।

বাঁশখার্লী থানার ওসি কামাল হোসেন গণমাধ্যমকে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছে। তারা চিকিৎসা নিয়েছেন। বিষয়টির তদন্ত চলছে।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলায় ১ হাজার ৩০২টি ভোটকেন্দ্রের মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ  চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা), বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম (আপেল)।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ