শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

এজেন্টদের পূর্ণ নিরাপত্তা দিতে সিইসির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা (সিইসি) বলেন, কোনো এজেন্টের বিরুদ্ধে ফৌজদারি কোনো অভিযোগ না  থাকলে পুলিশ কাউকে গ্রেফতার বা হয়রানি করবে না; নির্বাচনি দায়িত্ব পালনে তাদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে।

‘প্রার্থীর এজেন্টদের হয়রানি করা হচ্ছ ‘ মর্মে একটি ইংরেজি জাতীয় দৈনিকের খবরের উদ্ধৃতি দিয়ে শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে অন্যান্য কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আরো বলেন,  এজেন্টরা প্রার্থীর প্রতিনিধিত্ব করেন। তারা তাদের স্বার্থে কাজ করেন।

এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, এজেন্টদেরও দায়িত্ব রয়েছে। তারা যেন নির্বাচনের ফল হাতে না পাওয়ার আগে কোনও অবস্থাতে কেন্দ্র ত্যাগ  না করেন।

তিনি বলেন, কেউ যদি অবৈধভাবে এজেন্টকে কক্ষ ত্যাগ করতে বলে, তাহলে ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে।

ভোটগ্রহণের প্রক্রিয়া তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আরো বলেন,  ভোটগ্রহণ শেষে কেন্দ্রে ভোট গণনা করা হবে। কোনও অবস্থাতেই কেন্দ্রের বাইরে ভোট গণনা করা যাবে না। গণনার পরে ফলের তালিকা প্রত্যেক এজেন্টকে সরবরাহ করতে হবে।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ