বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

‘২০১৯ সালে বিশ্বের দ্বাদশ বৃহৎ অর্থনৈতিক শক্তি হবে তুরস্ক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান বলেছেন, ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে আগামী বছর তুরস্ক হবে বিশ্বের দ্বাদশ বৃহৎ অর্থনীতির দেশ।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) এক বৈঠকে ভাষণ দেয়ার সময় এরদোগান এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৯ সালে লক্ষ্যমাত্রার ভিত্তিতে মুদ্রাস্ফীতি কমিয়ে আনবে তুরস্ক সরকার। আমাদের নেয়া প্রতিটি পদক্ষেপের লক্ষ্য হচ্ছে প্রবৃদ্ধি, উন্নয়ন ও শক্তিমত্তা বজায় রাখা।

পিপিপির ভিত্তিতে দেশটি বর্তমানে ত্রয়োদশ অবস্থানে রয়েছে। তবে মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতির বড় সমস্যা। এ সমস্যা কমানোর উদ্যোগ নিয়েছে তুরস্ক।

গত নভেম্বরে দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ২১.৬২ শতাংশ। পরিকল্পনা অনুযায়ী চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি ২০.৮ শতাংশে, পরের বছর ১৫.৯ শতাংশ, ২০২০ সালে ৯.৮ শতাংশ ও ২০২১ সালে ৬.০ শতাংশ নামিয়ে আনবে তুরস্ক।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ