মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

যে এমপি প্রার্থী এবারই প্রথম ভোট দেবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনের বিএনপি প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াংকা। বয়স তার সাড়ে ২৫ বছর।

পেশায় তিনি চিকিৎসক। তিনি শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে।  ঋণ খেলাপের দায়ে তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে  তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে মাঠে নামেন।

জানা যায়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে তিনিই সর্বকনিষ্ঠ  প্রার্থী । এর আগে তিনি ভোট দেননি। এবারের নির্বাচনেই তিনি নিজের জীবনের প্রথম ভোট দেবেন।

গণমাধ্যমকে প্রিয়াংকা বলেন, আমি ২০১১ সালে এইচএসসি পাস করার পর জেলা শহরের মধ্যশেরী মহল্লায় বাড়ির ঠিকানায় ভোটার হই।

তিনি আরো বলেন, বিএনপি ২০১৪ সালের সংসদ নির্বাচন বর্জন করায় ভোট দিতে যাইনি। এর আগে অন্যান্য জনপ্রতিনিধি নির্বাচনের সময় মেডিকেল পড়াশোনার চাপে শেরপুর আসতে পারিনি। এবারই আমি আমার জীবনের প্রথম ভোট দেব; যেখানে আমি নিজেই প্রার্থী। তাই জীবনের প্রথম ভোটটি নিজেকেই দেব।

জানা যায়, বিএনপি মনোনীত এই প্রার্থীর ভোটকেন্দ্র তার বাড়ির কাছে সিংপাড়ায় দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ