শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিসরের রাস্তায় বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরে রাস্তার বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

দেশটির একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে পুঁতে রাখা একটি বোমায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন ভিয়েতনামী ও অপরজন মিসরীয় বলে নিশ্চিত করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

বিবিসি জানায়, শুক্রবার পর্যটকবাহী বাসটি গিজা পিরামিডের কাছ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এ সময় বাসটিতে ১৪ জন ভিয়েতনামী পর্যটক ছিলেন। নিহত অপরজন স্থানীয় ট্যুর গাইড।

দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি বলেছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তিনি বলেন, বাসটি স্থানীয় নিরাপত্তাকর্মীদের পরামর্শ ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল। পরে ডিভাইসটিকে আঘাত হানলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে গত বছর লোহিত সাগরের জনপ্রিয় একটি রিসোর্টের হোটেলে দুইজন জার্মানি ছুরিকাঘাতে মারা যান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ