মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

বেশির ভাগ পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন কাল দুপুর পর্যন্ত বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী কালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রোববার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বেশির ভাগ পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

ভোটের কারণে কর্মী সংকট থাকায় পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন মালিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। দুপুরের পর থেকে স্টেশন খোলা পাওয়া যাবে। তবে ঠিক কয়টা থেকে এসব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ থাকবে এবং কখন খুলবে তা নির্দিষ্ট করে জানাননি মালিকরা।

নির্বাচনকে ঘিরে শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত থেকে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে, আর তাই তেল বা সিএনজিও বিক্রি হবে না।

এজন্য ভোট গ্রহণের দিন জ্বালানি সরবরাহ বন্ধ রাখা হবে। একই কারণে নির্বাচনের দিন বিপিসি তেল সরবরাহ বন্ধ রাখবে। আগামী সোমবারের আগে অনেক স্টেশন খোলা হবে না বলেও মালিক পক্ষ থেকে জানানো হয়েছে।

খোঁজ নিয়ে এটাও জানা গেছে, সরকারি ছুটির দিনে তেলের ডিপো বন্ধ থাকে। টানা সরকারি ছুটি পড়ায় তেল সরবরাহে সমস্যা হচ্ছে। তেল কিনতে হলে ডিপোর সঙ্গে ব্যাংকও খোলা থাকতে হয়। ফলে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে।

আজ শনিবার বিকালের দিকে তেজগাঁও সাতরাস্তার আকিজ ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তারা স্টেশন বন্ধ করতে শুরু করেছেন। কর্মচারীরা জানান, নির্বাচনের দিন তারা স্টেশন বন্ধ রাখবেন।

অন্যদিকে, আজ মগবাজার, মিরপুর, নীলক্ষেত ও মহাখালীর বেশিরভাগ পেট্রোল পাম্প খোলা ছিল। তবে এসব এলাকার পাম্পের মালিকরা জানিয়েছেন, আগামীকাল দুপুর পর্যন্ত তারা স্টেশন বন্ধ রাখবেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, ‘আমাদের পক্ষ থেকে ফিলিং স্টেশন বন্ধ রাখার জন্য কোনও নোটিশ দেওয়া হয়নি। কিন্তু অনেক স্টেশন মালিকই ভোটের জন্য কর্মীদের ছুটি দিয়েছেন।

পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নাজমুল হক বলেন, টানা পাঁচ দিন সরকারি ছুটির কারণে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় অনেকে তেল তুলতে পারেনি। এ কারণে কিছুটা সংকট তৈরি হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ