মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

আমার বিশ্বাস বড় জয়ের পথে নৌকা: জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ আবারও বড় জয়ের পথে রয়েছে।

শনিবার সকালে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান।

এর আগে তিনি একটি জরিপও প্রকাশ করেন। যেখানে বলেন আওয়ামী লীগ ২৪৮ আসনে জয় পাবে।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমার বিশ্বাস আগামীকাল (রোববার) নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। আমার আওয়ামী লীগের ভাই ও বোনেরা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করাই আপনাদের মূল দায়িত্ব।

জয় আরও বলেন, সকল জনমত জরিপ বলছে বিএনপি-জামায়াত বিশাল ব্যবধানে পরাজিত হবে। তাই তারা তৎপর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আমার ধারণা তারা নির্বাচন ব্যাহত করার ও ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে, এমনকি মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে। তাদের ফাঁদে পা দিবেন না।

ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত নির্বাচনী দায়িত্ব চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

রাত পোহালেই রোববার সকালে অনুষ্ঠিত হচ্ছে ভোট। সারাদেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ