রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

৬১০ বছর পুরনো মসজিদ স্থানান্তর করলো রোবট গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ব্যাটম্যান প্রদেশে একটি পুরনো মসজিদকে একজায়গা থেকে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৩০০ চাকার একটি রোবট গাড়ির সাহায্য এই স্থানান্তরের কাজ সম্পূর্ণ হয়েছে।

ওই পুরনো মসজিদের বয়স ৬১০ বছর। মসজিদটির ওজন প্রায় ছিল প্রায় ২৫০০ টন (প্রায় ২৩ লাখ কিলোগ্রাম)।


আইয়ুবি মসজিদ নামের এ মসজিদ তুরস্কের প্রাচীন শহর হাসানকেফে অবস্থিত ছিল। তুরস্কের ঠিক ওই অঞ্চলেই চতুর্থ বৃহত্তম বাঁধ ইলীসুর নির্মাণ কাজ শুরু হবে বলে ওই জায়গা থেকে মসজিদ তুলে তা বসানো হয়েছে হাসানকেফের নতুন কালচার পার্কে।

এই মসজিদ ছাড়াও খ্রিস্টান এবং মুসলিমদের প্রার্থনা স্থানের অবশিষ্টাংশ হিসেবে প্রায় ৬০০০ গুহাও রয়েছে ওই স্থানে।

১৫ শতাব্দীর এই মসজিদ স্থানান্তর করার জন্য তার তিনটি টুকরো করা হয়। যার মধ্যে দু’টি ভাগ ইতোমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে। এর ওজন ছিল প্রায় ৪৬০০ টন।

২০১৭ সালে এই মসজিদের জন্য নতুন নিরাপদ স্থান তৈরি করা হয়েছে। এখন তিনটি অংশই সেখানে পৌঁছানো হয়েছে। সূত্র-এনডিটিভি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ