শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ছাড়া অন্য কেউ ফোন ব্যবহার করতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে ভোটাররা চাইলে সঙ্গে মোবাইল রাখতে পারেন। ভোটকেন্দ্রের ভেতরে বন্ধ রাখতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভোট কেন্দ্রে ভোট দিতে জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বাধ্যতামূলক নয়। ইভিএমের ভোট কেন্দ্রে স্মার্টকার্ড, জাতীয় পরিচয়পত্র বা ভোটার নম্বর সাথে নিয়ে গেলে ভোটদান সহজ হবে। তবে স্মার্টকার্ড বাধ্যতামূলক নয়।

নির্বাচন নিয়ে কোন শঙ্কা নাই এবং নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ভোটের দিন ইসির অনুমোদন ছাড়া কোনো যান্ত্রিক যানবাহন চলবে না। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী, সরকারি গাড়ি, সেবা সংস্থা যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র বহনকারী গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ফলাফল ঘোষণার প্রক্রিয়ার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রেই ফলাফল ঘোষণা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ