শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

নির্বাচনে বিশৃঙ্খলা চাই না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা নির্বাচনে বিশৃঙ্খলা চাই না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। নির্বাচন কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।’

আজ শুক্রবার ফেনী মাইজদির আঞ্চলিক মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমার বিশ্বাস, ১৯৭০ সালের পর নির্বাচনের এমন গণজোয়ার আর কখনও দেখা যায়নি। এমন জোয়ার দেখে মনে হচ্ছে, এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘এবারের ভোট-বিপ্লব হবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। এই ভোট-বিপ্লবের মধ্য দিয়ে আমরা বিপুল ভোটে বিজয়ী হব। সন্ত্রাস-দুর্নীতি ও অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশকে গড়তে মহাজোটের বিকল্প নেই।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ