মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

‘কাফনের কাপড় নিয়ে কেন্দ্রে অবস্থান করবে হাতপাখার কর্মীরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর, বরিশাল-৫ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আমরা আগেই বলেছিলাম দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

সিইসি স্বীয় দায়িত্বের স্থান ভুলে গিয়ে আওয়ামী লীগের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে। এই কমিশনের মাধ্যমে কতটুকু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তা জনগণ বুঝতে পেরেছে।

তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন। যদি কেউ এতে বিঘ্নতার চেষ্টা করে, তাদের সমুচিত জবাব দেয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

আমার হাতপাখার নেতাকর্মীরা ইতিপূর্বেই তাদের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছে। তারা যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলা করার জন্য কাফনের কাপর সঙ্গে নিয়ে কেন্দ্রে অবস্থান করবে ইনশাআল্লাহ।

আজ (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

তিনি আরও বলেন, যদি আওয়ামী লীগের ভোট কারচুপি করার ইচ্ছা থাকে তবে নির্বাচন দেয়ার কি প্রয়োজন ছিল? ঘোষণা দিয়ে আবারও ক্ষমতা গ্রহণ করলেই তো হতো। একটি নির্বাচনে প্রতিটি প্রার্থীর যে কত টাকা খরচ হয়, এগুলোর কি প্রয়োজন ছিল? এসব আনুষ্ঠানিকতার কোন প্রয়োজনই ছিল না। আর কয়দিন?

তাদের জেনে রাখার উচিৎ পৃথিবীতে কোন জালিম শাসক শোষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পর বেশীদিন টিকে থাকতে পারেনি। সুতরাং আওয়ামী লীগেরও সময় ফুরিয়ে আসছে। তাদের এখন সংযত হওয়া উচিৎ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ