শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

নির্বাচন নিয়ে ভুয়া খবর যাচাই করতে ফেসবুক পেজ খুলেছে র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রোপাগান্ডা ও গুজব প্রতিরোধে র‌্যাবের সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার কাজ করবে। এ জন্য র‌্যাবের পক্ষ থেকে একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে। এ ছাড়া, নিরাপত্তার দায়িত্বে র‌্যাবের ১০ হাজার সদস্য মোতায়েন থাকবে। স্থাপন করা হয়েছে ৫৭টি বিশেষ ক্যাম্প।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সাংবাদিকদের এ সব তথ্য জানান।

র‌্যাবের ডিজি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব দেখে তা সন্দেহজনক মনে হলে র‌্যাবের এই ফেসবুক পেজে তথ্য দিলে তা যাচাই-বাছাই করে ফিডব্যাক দেওয়া হবে। র‌্যাব সদস্যরা সার্বক্ষণিকভাবে এই পেজ মনিটরিং করবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে সহিংসতা প্রতিরোধে র‌্যাবের ১০ হাজার সদস্য মোতায়েন থাকবেন। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে তারা দায়িত্ব পালন করবেন।’

ডিজি বলেন, ‘নির্বাচন কমিশন র‌্যাবকে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি দিয়েছে। চারটি হেলিকপ্টার ব্যবহার করা হবে। সেনা বাহিনীর দুটি হেলিকপ্টার ঢাকায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। দেশের যে কোনো প্রান্তে নাশকতার খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছে প্রতিরোধ করা হবে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ