শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

চিত্রনায়ক ফারুককে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ফিরে জরুরী সংবাদ সম্মেলন ডেকে চিত্রনায়ক ফারুককে সমর্থন দিয়ে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ বৃহস্পতিবার বিকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তিনি।

গত ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান জাপা চেয়ারম্যান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন।

গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, মহাখালীর নিউ ডিওএইচএস, ভাসানটেক, বারিধারা ও শাহজাদপুর এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন। এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

অন্যদিকে বিএনপি তাদের দলীয় প্রতীক ধানের শীষ দিয়েছে বিজেপির আন্দালিব রহমান পার্থকে। বিএনপি আমলের মন্ত্রী নাজমুল হুদাও সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এখানে। আসনটির বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবুল কালাম আজাদও রয়েছেন ভোটের লড়াইয়ে।

আর মাত্র দুইদিন পরই জাতীয় সংসদ নির্বাচন অনুৃষ্ঠিত হবার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ