মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

গয়েশ্বরের ওপর হামলায় আ.লীগের ৩ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় গত মঙ্গলবার গণসংযোগ করার সময় হামলার শিকার হন। কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় সেই হামলার ঘটনায় গ্রেফতার দেখিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এমনটি জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই খোরশেদ আলম।

গয়েশ্বর ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সবুজ মিয়া (৩৯), শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন (৩২) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক শরিফুর রহমান ফালান (৩৬)।

এসআই খোরশেদ বলেন, মামলার পর রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা তা এখনই বলা যাবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ