শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

সংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার নবাবগঞ্জে একটি হোটেলে অবস্থানরত যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন সাংবাদিক সমাজ।

আজ বুধবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক নেতারা সোমবার রাতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের শাস্তি দাবি করেন।

জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুজ্জামান কামাল বলেন, ‘ঢাকা-১ নবাবগঞ্জ-দোহার সংসদীয় আসনে গত সোমবার (২৪ ডিসেম্বর) সন্ত্রাসীরা দৈনিক যুগান্তর এবং যমুনা টিভির আমাদের সহকর্মী সাংবাদিক ভাইদের ওপর নির্মম হামলা চালানো হয়েছে, তাদের আহত করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে আমরা তার নিন্দা প্রকাশ করি।

এর প্রতিবাদের জন্য তাৎক্ষণিক মানববন্ধনের উদ্যোগ নিয়েছে সচেতন সাংবাদিক সমাজ। স্থানীয় প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করবো তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

দায়িত্ব পালন করতে গিয়ে থানার পাশে একটি হোটেলে অবস্থান করছিলেন তারা। দুষ্কৃতিকারীরা গভীর রাতে থানার সামনে, প্রশাসনের চোখের সামনে এরকম হামলা করবে এটা মেনে নেওয়া যায় না।’

জ্যেষ্ঠ সাংবাদিক ও ডিআইইউ এর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিআরইউয়ের সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, জ্যেষ্ঠ সাংবাদিক সাজেদা হকসহ আরও অন্যান্য সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অন্য একটি ব্যানারে বিক্ষোভ মিছিল করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ