মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

রেজা কিবরিয়ার বাসায় পুলিশ; লাঠিসোঠা নিয়ে দৌড়ে এল গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশের তল্লাশির খবর শুনে লাঠিসোঁঠা নিয়ে এলো গ্রামবাসী। এ সময় তারা বাসার আসপাশে অবস্থান নেয়।

জানা যায়, এজাহারভুক্ত আসামির খুঁজে বুধবার বিকালে রেজা কিবরিয়ার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। মসজিদে মাইকিং করে পুলিশের তল্লাশির খবর জানালে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে দৌড়ে আসে।

পরিস্থিতি দেখে পুলিশ দ্রুত কিবরিয়ার বাড়ি ত্যাগ করে। তবে এসময় কোনো গোলযোগকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ সুমনের ওপর গত ১৯ ডিসেম্বর রেজা কিবরিয়ার সমর্থকরা হামলা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফুকে ধরতেই পুলিশ সেখানে অভিযান চালিয়েছিল।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সামছুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন- এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। তখন মসজিদের মাইকে অপপ্রচার করে গ্রামবাসীকে বিভ্রান্ত করে পুলিশের কাজে বাধা দেয়া হয়। তবে আসামি না পেয়ে আমরা চলে আসি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ