শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

আইনের লোকদের বলেছি যেন ফেয়ার ইলেকশন হয়: মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চাই। আইনের লোকদের বলেছি যেন ফেয়ার ইলেকশন হয়।

মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে নড়াইলের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

তিনি বলেন, যে মানুষটা ভোট কেন্দ্রে আসবে সে যে চিন্তা করে আসবে তার সিদ্ধান্তকে যেন মূল্যায়ন করা হয়। জনগণ যে সিদ্ধান্ত নেবে আমি সে সিদ্ধান্ত মাথা পেতে নেব।

ক্রিকেটার মাশরাফি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। অতি উৎসাহী কোনো নেতাকর্মী যেন বিরোধী প্রার্থীর প্রতি কোনো প্রকার অসদাচরণ না করে।

এমপি নির্বাচিত হলে নড়াইলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকব। আপনারা আমার পাশে থাকলে জেলার বিভিন্ন সমস্যা সমাধান করতে পারব বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, এনামুল কবির টুকু, কার্তিক দাস, শামীমুল ইসলাম, সাইফুল ইসলাম, মলয় নন্দী, হাফিজুল করিম নিলু, মুনীর চৌধুরী, মুন্সি আসাদুর রহমান প্রমুখ।

আরআর