মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

ভোট থেকে সরছি না: ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিস্থিতি যাই হোক না কেন, ভোটে থাকার ঘোষণা দিয়েছে বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান ফ্রন্ট নেতা জাফরুল্লাহ চৌধুরী।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ফ্রন্টের ‘জরুরি বৈঠক’ নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। গুঞ্জন ছড়ায় বিএনপি ভোট থেকে সরে যেতে পারে।

তবে জোটের বৈঠক শেষে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে স্টিয়ারিং কমিটির বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা ভোটে আছি থাকব। স্টিয়ারিং কমিটির কেউ ভোটে থাকা নিয়ে প্রশ্ন তোলে নাই।

আগামী রোববার একাদশ সংসদ নির্বাচনের ভোটকে সামনে রেখে গত দুই সপ্তাহ ধরেই চলছে সংঘাত-সংঘর্ষ। বিএনপি এবং ঐক্যফ্রন্ট দাবি করে আসছে, তারা সমান সুযোগ পাচ্ছেন না। তাদের প্রার্থীদের প্রচার চালাতে দেওয়া হচ্ছে না। এখানে সেখানে হামলা হচ্ছে, নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনে গিয়েও এসব অভিযোগ জানিয়ে আসে ঐক্যফন্ট। তবে সেখানে আলোচনার এক পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে সভা বর্জন করে ঐক্যফ্রন্ট। এরপরই ডাকা হয় স্টিয়ারিং কমিটির বৈঠক।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে ঢাকা টাইমসকে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা সিইসিকে কনডেম (নিন্দা) করছি তার অমার্জিত ব্যাবহারের জন্য এবং বৈঠকে সকলে তার পদত্যাগ চেয়েছি।’

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে জানিয়ে জাফরুল্লাহ বলেন, ‘আমরা নির্বাচনে আছি, শেষ পর্যন্ত থাকার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। বৈঠকে একজনও নির্বাচনে থাকার বিষয়ে প্রশ্ন তোলে নাই, আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। যারা বলছে ঐক্যফ্রন্ট নির্বাচনে থাকবে না, তারা অকারণে এসব কথা বলছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ