শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৮’ খেতাব পেলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৮’ নির্বাচিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের অধিকারের পক্ষে কাজ করায় তাকে এ খেতাবে ভূষিত করে নাইজেরিয়ার একটি দৈনিক। খবর ইকনা’র

বার্তা সংস্থা ইকনা জানায়, তালিকায় প্রভাবশালী মুসলমানদের মধ্যে এরদোয়ানের পর রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, মিশরীয় ইসলামি স্কলার শেখ ইউসুফ আল কারজাভী ও সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।

নাইজেরিয়া মুসলিম নিউজ নামের দৈনিকটির প্রকাশক রাশেদ আবু বাকার বলেন, এরদোয়ানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব’ হিসেবে বেছে নেয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি যে প্রভাব বিস্তার করেছেন, তা নিয়ে কোনো বিতর্ক নেই।

তিনি বলেন, নাইজেরিয়ার তার অনেক সমর্থক রয়েছে। এরদোগানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হলেও তিনি তার কণ্ঠ নিচু করেননি। ফিলিস্তিন হত্যাকাণ্ডে পুরো মুসলিম বিশ্ব নীরব থাকলেও এর বিরুদ্ধে কথা বলেছেন এরদোগান।

এ ছাড়া মিয়ানমারে রোহিঙ্গা ও চীনের উইঘুর মুসলমানদের পক্ষেও কথা বলেন তিনি। কেবল কথা বলেই নিজের দায়িত্ব সারেননি, তাদের মানবিক সাহায্যেও এগিয়ে গেছেন।

আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বে তার প্রভাব অনস্বীকার্য বলে জানান আবু বাকার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ