মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

বিশ্বমিডিয়া কীভাবে দেখছে বাংলাদেশে নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রতিদিনই নানা রকম খবর ও মতামত প্রকাশিত হচ্ছে বিশ্বের বিভিন্ন সংবাদপত্রে। প্রায় সবগুলোতেই উঠে আসছে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে নানা মতামত।

গতকাল সোমবার লন্ডন ভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশাল নিবন্ধ প্রকাশ করে। এটির শিরোনাম ছিলো, ‘বাংলাদেশের সামনে ব্যক্তি-স্বাধীনতা ও সমৃদ্ধির মধ্যে যেকোন একটি বেঁচে নেয়ার নির্বাচন।’ এতে অর্থনৈতিক উন্নয়নে শেখ হাসিনার অবদানের কথা বর্ণনা করা হয়। পাশাপাশি বলা হয় গণতন্ত্রকে দুর্বল করে ফেলেছেন তিনি।

ফিনান্সিয়াল টাইমসকে মানবাধিকার কর্মী মিনাক্ষী গাঙ্গুলি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলেও শেখ হাসিনা নির্বাচনে জিততে পারেন। কারণ এর আগে খালেদা জিয়ার আমল ছিলো দুর্নীতি, সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের আমল।

জাপানের সর্বাধিক প্রচারিত আশাহি সিম্বুন পত্রিকায় বাংলাদেশ ইস্যুতে মঙ্গলবার প্রকাশিত খবরের শিরোনাম করা হয়, ‘নির্বাচনের আগে বাংলাদেশের পোশাক খাতে বিক্ষোভের ধাক্কা।’

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট, এপি, ভারতের দ্য হিন্দুসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হয় সেনা মোতায়েনের ঘটনা। ওয়াশিংটন পোস্ট একটি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটসের বরাত দিয়ে নির্বাচন সামনে রেখে বিরোধীদলের ওপর বলপ্রয়োগ করা হচ্ছে বলে উল্লেখ করেছে।

আজ মঙ্গলবার ‘নির্বাচন সামনে রেখে বাংলাদেশে গণগ্রেপ্তার চলছে বলে অভিযোগ বিরোধীদলের’, এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আল-জাজিরা।

ভারতের প্রভাবশালী টেলিগ্রাফ পত্রিকা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দীর্ঘ উপসম্পাদকীয় প্রকাশ করেছে। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বই নিয়ে লেখা রবিবারের ওই উপসম্পাদকীয়র শিরোনাম ছিলো, ‘বাংলাদেশ যে কারণে পাকিস্তানের প্রতিচ্ছবি’।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ