বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নির্বাচন সামনে রেখে ঢাকাকে মালয়েশিয়ার সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে ঢাকাস্থ মালয়েশীয় হাইকমিশন ‘নজিরবিহীন’ সতর্কতা জারি করেছে ।

এক পৃষ্ঠার দীর্ঘ ওই সতর্কবার্তায় বাংলাদেশে অবস্থানরত মালয়েশীয়দে যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

গতকাল সোমবার এ সতর্কবার্তা জারি করা করা। এতে লা হয়, ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এর অবনতি ঘটতে পারে! এ অবস্থায় বাংলাদেশে থাকা মালয়েশিয়ানদের সদাসতর্ক থাকতে হবে।

দেশটির নাগরিকদের সুনির্দিষ্ট কিছু পদক্ষেপও নিতে হবে বলে বার্তায় জানানো হয়েছে। বলা হয় কে কোথায় আছে তা অবশ্যই হাইকমিশনকে দ্রুত জানাতে হবে। পাসপোর্টের কাভার পেজের ফটোকপি হাইকমিশনে জমা দিতে হবে। ভোটের সময়ে বাংলাদেশে কতজন মালয়েশীয় অবস্থান করছেন সেই গণনার জন্য এটি জরুরি।

নাগরিকদের উদ্দেশ্যে হাইকমিশন বলে, দয়া করে আপনার জামা-কাপড়, ওষুধ ও ব্যক্তিগত জিনিসপত্র সংবলিত একটি ছোট্ট ব্যাগ প্রস্তুত রাখুন। দুই সপ্তাহের জন্য প্রয়োজনীয় খাবার, পানি এবং জ্বালানি জমা করে রাখুন। কারণ এর আগে নির্বাচনকে ঘিরে হরতাল ডাকায় জনজীবন স্তব্ধ হয়ে পড়েছিল। এ রকম অবস্থা হলে দোকানপাট বন্ধ থাকতে পারে।

মালয়েশীয় নাগরিকদের বলা হয়, আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যম টেলিফোন, মোবাইলসহ প্রয়োজনীয় ডিভাইসগুলো চালু রাখুন। যাতে হাইকমিশন যেকোনো পরিস্থিতির বিষয়ে আপনাকে অবগত করতে পারে।

স্থানীয় মিডিয়া থেকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টায় থাকার পরামর্শ দিয়ে বলা হয়, আপনার নিয়োগ কর্তা বা লোকাল হোস্টের কাছ থেকেও নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন।

তারপরও যদি কোনো পরিস্থিতির মুখোমুখি হন দ্রুত হাইকমিশনের ২৪ ঘণ্টার ইমার্জেন্সি নাম্বারে যোগাযোগ করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ