শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি শান্তাহার রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে প্রায় গোটা উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে খুলনা থেকে নীলফামারীর সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, এ দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয়ভাবে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে ঠিক কতক্ষণে এই রেলপথে পুনরায় ট্রেন চালু হবে তা এখনি বলা যাচ্ছে না।

ওসি মনিরুল আরো বলেন, খুলনা থেকে নীলফামারীগামী ট্রেনগুলো শান্তাহার স্টেশনে এবং ঢাকা থেকে খুলনাগামী ট্রেনগুলো জয়পুরহাট ও আক্কেলপুর স্টেশনে আটকা পড়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ