শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

নামাজ পড়তে মসজিদেও যেতে পারছি না: রনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালী-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী গোলাম মওলা রনি অভিযোগ করে বলেছেন, একটি মিথ্যা মামলার কারণে আমি বাড়ি থেকে বের হতে পারছি। এমনকি নামাজ পড়তে মসজিদেও যেতে পারছি না।

গত শুক্রবার তার বিরুদ্ধে থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়। এর পর থেকেই তিনি অবরুদ্ধ আছেন বলে দাবি করেছেন আজ।

গণমাধ্যমকে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের হুমকি-ধমকিতে আমার সঙ্গে দেখা করতে নেতা-কর্মীরা বাসায় আসতে পারছেন না। এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে তাদের।

গত তিন দিন ধরে আমার বাসার চারদিক ঘিরে নৌকার কর্মী-সমর্থকরা পালা করে ঘুরাঘুরি করছে, তারা অকথ্য ভাষায় গালমন্দ করছে, এমতাবস্থায় বাসায় পরিবার-পরিজন নিয়ে আতঙ্কিত দিন কাটাচ্ছি। এমনটিও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, স্থানীয় এক বিএনপি নেতার সঙ্গে রনির একটি ফোনালাপ ফাঁস হয়। যেখানে ‘থানা ঘেরাওয়ের’ নির্দেশনাও রয়েছে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মামলা হয় তার বিরুদ্ধে।

এর আগে গত ১৫ ডিসেম্বর গলাচিপা সদরে প্রচারের সময় তার স্ত্রী কামরুন্নাহার রুনুর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ