মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

দুই ওসির প্রত্যাহারের দাবি মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনের মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাদের দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল রোববার দুপুরে নির্বাচন কমিশনে দেওয়া এক চিঠিতে মির্জা ফখরুল এ দাবি জানান। ওই আসনে ধানের শীষের প্রার্থী কে এম মজিবুল হকও একই দাবিতে ইসিতে চিঠি দিয়েছেন।

মির্জা ফখরুল চিঠিতে উল্লেখ করেন, মুরাদনগর থানার ওসি মঞ্জুরুল আলম ও বাঙ্গরা থানার ওসি মিজানুর রহমানের ছত্রছায়ায় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা বিএনপির প্রার্থী মজিবুল হকের কর্মী-ভোটারদের ওপর হামলা-মামলা, মারধর, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে জানা যায়।

এ কারণে প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা ওই এলাকায় গণসংযোগ, প্রচার-প্রচারণা চালাতে পারছেন না। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসিকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ