শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

‘আমরা শিক্ষিত জনগোষ্ঠী তৈরির চেষ্টা করছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরীক্ষায় যারা পাস করেছে তাদের অভিনন্দন এবং যারা পাস করতে পারেনি তাদের আরও ভালো করে পড়াশুনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সময়মতো ফলাফল ঘোষণা কষ্টকর, তারপরও ঠিক সময়ে ফলাফল ঘোষণা করতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

সোমবার গণভবনে এ বছরের পিইসি, ইবতেদায়ি, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার প্রধানমন্ত্রীর হাতে এসব পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন।

এ সময় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যানগণ নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে উন্নত করতে হলে শিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। আমরা শিক্ষিত জনগোষ্ঠী তৈরির চেষ্টা করছি।

তিনি বলেন, অনেকে পিইসি, জেএসসির বিরুদ্ধে মতামত দেয়। কিন্তু একটা সার্টিফিকেট যখন শিশুরা পায় তখন তারা খুব খুশি হয়। অনেকে এই সার্টিফিকেটের ছবি তুলে রেখে দেয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ