মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

সমান সুযোগ তৈরি করতে সেনাবাহিনীর প্রতি ফখরুলের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দলটির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে। যা এতদিন মোটেও বিদ্যমান ছিল না।

তিনি আরো বলেন, আমরা আশা করি দেশের গর্বিত সেনাবাহিনীর প্রত্যেক সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন এবং কোনোভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর পক্ষে কাজ করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত। কোনো ব্যক্তির স্বার্থরক্ষার কারণে তাঁদের সুনাম ক্ষুন্ন হতে পারে না।

সবশেষে নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি জোরালো আহ্বান জানান মির্জা ফখরুল।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার থেকে সারাদেশে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ