রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ভোটকক্ষে ঢুকতে পারবে না একাধিক সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের দিন একই ভোটকক্ষে একাধিক গণমাধ্যম কর্মী ঢুকতে পারবেন না। ভোটকক্ষে নয়, নিরাপদ দূরত্ব থেকে সরাসরি সম্প্রচার করা যাবে। গণমাধ্যমকর্মীদের জন্য এই নীতিমালা দিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল ব্যবহারে কোনো স্টিকার দেয়া হবে না। বৈধ পরিচয়পত্র নিয়ে সাংবাদিকরা প্রিজাইডিং কর্মকর্তাকে জানিয়ে ভোটগ্রহণের তথ্য, ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন।

সাংবাদিকরা ভোটগণনার ছবি সংগ্রহ করতে পারলেও সরাসরি সম্প্রচার করতে পারবেন না। কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচারেও নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে ইসির নীতিমালায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ