বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

পঞ্চগড়ে বিএনপি নেতা-কর্মীসহ গ্রেপ্তার ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানায়, পঞ্চগড় সদর থানায় ৫ জন, আটোয়ারতে ৫ জন, বোদায় ১ জন, দেবীগঞ্জ থানায় ১ জন এবং তেঁতুলিয়া থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (৬২), একই উপজেলার বিএনপি সমর্থক বাবুল হোসেন (৪২), মকসেদুর রহমান (৩০), আনোয়ার হোসেন (৩০) এবং মানিক মিয়া (২৫)।

আটোয়ারী উপজেলার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদ পারভেজ (৩৫), একই উপজেলার বিএনপি সমর্থক মঞ্জুরুল ইসলাম (২৬), হাসিবুল ইসলাম (৩৫), হামিদুর রহমান (৫৫) এবং সলেমান আলী (৪৪)।

তেঁতুলিয়া উপজেলার নুরুল ইসলাম (৪৮), দেবীগঞ্জ উপজেলার আবু মুসা (৩৬) এবং বোদা উপজেলার সাবিরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।

তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ