শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনী জনসভায় যোগ দিতে রবিবার (২৩ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জে আসছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাগঞ্জ ও পীরগঞ্জে দুটি জনসভায় ভাষণ দেবেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৬ দিন আগে পীরগঞ্জ আসছেন আওয়ামী লীগ সভাপতি। এটিই হবে এ নির্বাচনে তার শেষ জনসভা।

দুপুর ২টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এ সময় তার সঙ্গে থাকবেন এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জানা যায়,  সকালে বিমানে ঢাকা থেকে সৈয়দপুর আসবেন প্রধানমন্ত্রী। তারপর সড়কপথে রংপুরের তারাগঞ্জে আসবেন। সকাল ১০টায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ আসনের (তারাগঞ্জ-বদরগঞ্জ) নির্বাচনী জনসভায় দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের পক্ষে জনসভায় ভাষণ দেবেন।

পরে পীরগঞ্জে যাবেন তিনি। দুপুর ২টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এ আসনে (রংপুর-৬) নির্বাচন করছেন জাতীয় সংসদের স্পিকার দলীয় প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার পৈতৃক নিবাস এই পীরগঞ্জে। জনসভার পর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সভাস্থানের নিরাপত্তার বিষয়ে তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ