মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

আগামীকাল দেশে ফিরছেন হুসেইন মুহম্মদ এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী কাল দেশে ফিরছেন।

আজ রোববার দলটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী আমাদের সময়কে এ তথ্য জানিয়েছেন।

গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ হাঁটু ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কম বলে জানিয়েছিলেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

গত ২৭ নভেম্বর এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ভর্তি হন। নির্বাচনের এ সময়ে তার হাসপাতালে ভর্তি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এর মধ্যে ৩ ডিসেম্বর জাপায় মহাসচিব পদে বদল হয়। ৪ ডিসেম্বর ফের সিএমইচে ভর্তি হন এরশাদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ