শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

সিলেট বাণিজ্য মেলায় পাপোশে পবিত্র কাবা ও মদিনার ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘চায়না গিফট কর্ণার’ নামক একটি দোকানে পাপোশের মধ্যে মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা কাবা শরিফ ও মদিনা শরিফের ছবি পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে কাবা শরিফ ও মদিনার ছবি সংবলিত পাপোশ বিক্রির সময় বিষয়টি জনমানুষের নজরে আসে। এ নিয়ে মেলা প্রাঙ্গণে কঠিন উত্তেজনা দেখা দিলে মেলা কর্তৃপক্ষ ও পুলিশ এসে পাপোশ জব্দ করার পাশাপাশি দোকানটি বন্ধ করে দেয় তাৎক্ষণিক।

এ ব্যপারে মনিপুরী তাতী শিল্প ও জামদানী বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গফফার গণমাধ্যমকে জানান বুধবার রাতে এরকম একটি ঘটনা ঘটেছে। চায়না থেকে আনা পাপোশের বান্ডেলে কাবা শরিফ ও মদিনার ছবি পাওয়া যায়। পরে মেলা কর্তৃপক্ষ ওই দোকানের সব পাপোশ জব্দ করে ও দোকানটি বন্ধ করে দেয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার মেলার শেষ দিন ছিলো। এর আগে গত ২৬ অক্টোবর সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয় বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ