মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

ভোটের দিন রোহিঙ্গাদের চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের নির্বাচনী এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করবে ইসি। শুক্রবার এ সংক্রান্ত এক নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দিয়ে বলা হয়, ৩০ ডিসেম্বর নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে ব্যবহার করা যাবে না। তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, অথবা কোনো দুষ্কৃতিকারী তাদেরকে ব্যবহার করতে না পারে, সেজন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন।

এ লক্ষ্যে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে না পারে অথবা অন্যত্র গমন করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নির্দেশনায় আরো বলা হয়, এই সময়ের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে যাতে কোনো এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী প্রবেশ করতে না পারে, এজন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে খাদ্য, ত্রাণ বা জরুরি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ক্যাম্পে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহির্ভূত রাখা যেতে পারে।

নির্দেশনা সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মহাপুলিশ পরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ