বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

একদশকে সবচেয়ে বাজে দরপতনের মুখে মার্কিন শেয়ারবাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত একদশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দরপতনের মুখে পড়েছে মার্কিন শেয়ার বাজার। চীনের সাথে বাণিজ্যযুদ্ধ, উচ্চ সুদের হার ও সম্ভাব্য সরকারি কর্মবিরতির কারণে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় শুক্রবার শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। শুরু হয় দরপতন।

বিবিসির খবর বলছে, ২০১১ সালের আগস্টের পর মার্কিন শেয়ারবাজারে এটিই সবচেয়ে বড় দরপতন।

শুক্রবার মার্কিন শেয়ারবাজারের তিনটি ইনডেক্সের দরই তলানির কাছাকাছি চলে যায়। এদিন প্রযুক্তি প্রতিষ্ঠান নাসডাক তাদের শেয়ারের শীর্ষ অবস্থান থেকে কমে ২০ শতাংশে নেমে যায়। দ্য ডো জনস ২০০৮ সাল থেকে তাদের শেয়ারে সবচেয়ে বড় দরপতন দেখেছে গত সপ্তাহে। দ্য এস অ্যান্ড পির শেয়ার পড়ে গেছে সাত শতাংশ। ২০০৮ সালের নভেম্বরের পর সেবার নাসডাকের শেয়ারের পতন হয়েছিল ৮.৩৬ শতাংশ। আর ডো জনসের পতন হয়েছিল ৬.৮ শতাংশ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ