মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

৫ প্রার্থীর সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীদের গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর পাঁচটি আসনের বিএনপির প্রার্থীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন শেষে ৬ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এতে তারা বিএনপির নেতাকর্মীদের প্রচারে সরকারি দল ও পুলিশের বাধা, হামলা এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ করেছেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের প্রার্থী ড. আব্দুল মঈন খানসহ অপর চার প্রার্থী এতে বক্তব্য দেন।

ধানের শীষের প্রার্থীরা অভিযোগ করেন, নরসিংদীর পাঁচটি আসনেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, নির্বাচনী প্রচারে বাধা, গাড়ি ভাঙচুর ও হামলা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘এসব বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার চার দিন পরও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে যতই মামলা-হামলা  চালানো হোক না কেন বিএনপির প্রার্থীরা নির্বাচনী মাঠ ছাড়বে না।’

তিনি বলেন, ‘এমন কোনো দিন নেই আমিসহ আমার নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে না।

সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতাকর্মীরা বের হওয়ার সময় অন্তত ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ, এমন দাবি করছেন দলের নেতারা। পুলিশ বলছে, তারা ৬ জনকে গ্রেপ্তার করেছে।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ