বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

বিকেলে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন আজ (২১ ডিসেম্বর)। বিকেলে জোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।

এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তা স্থগিত করেন।

ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বিষয়টি নিশ্চিত করেছেন যে, এ সংবাদ সম্মেলন বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

লতিফুল বারী হামিম বলেন, সংবাদ সম্মেলনে ড. কামাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

এ প্রসঙ্গে গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, গ্রেফতারসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলন ডেকেছিলেন ড. কামাল হোসেন।

এদিকে ঢাকায় আগামী বৃহস্পতিবার গণসমাবেশ করতে চায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

২৮ ডিসেম্বর সকাল ৮টার পর সব ধরনের সভা-সমাবেশ আয়োজনে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় এর আগের দিন গণসমাবেশটি করতে চায় তারা।

ঐক্যফ্রন্টের নেতারা জানান, গণসমাবেশ ও গণর্যালি করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর আবেদন করা হবে। অনুমতি না মিললে পরবর্তী করণীয় ঠিক করবেন তারা।

ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ