রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

পুলিশ তাড়া দেয়ার পর বিএনপি নেতার লাশ মিলল পানবরজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহে পুলিশের তাড়া খাওয়ার পর পানবরজে লাশ মিলল এক বিএনপি নেতার। তার নাম মাহাতাব উদ্দীন (৬০)।

শুক্রবার সকাল ১০টার দিকে গ্রামের একটি পানবরজ থেকে পুলিশ মাহতাব উদ্দীনের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে পুলিশ তাহেরহুদা বাজারে অভিযান চালায়। পুলিশ দেখে মাহাতাব পালিয়ে যান। শুক্রবার সকালে সাবেক ইউপি মেম্বর শহিদুল ইসলামের পানবরজে মাহাতাবের লাশ পাওয়া যায়।

হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন জানান, আমি শুনেছি, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে হরিণাকুন্ডু থানার এসআই জগদীশ, এসআই আব্দুল জলিল, এএসআই রামপ্রসাদ ও এএসআই নাসিরের নেতৃত্বে এক দল পুলিশ তাহেরহুদা বাজারে অভিযান চালায়। এ সময় বিএনপি নেতা মাহাতাব ওই বাজারে আমিন জোয়ারদারের ছেলে শহীদের চায়ের দোকানে বসে ছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহাতাব পালিয়ে যায়। পালিয়ে যাওয়া লোকটির নাম না বলায় পুলিশ শহিদকে এ সময় মারধরও করে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন। এ সময় এএসআই নাসির বিএনপি নেতা মাহাতাব উদ্দীনকে ধরতে ধাওয়া দেয়। পুলিশের তাড়া খেয়ে মাহাতাব উদ্দীন একটি পানবরজে ঢুকে পড়েন।

অভিযানের কথা স্বীকার করে হরিণাকুন্ডু থানার এএসআই নাসির জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আমি ও এএসআই রামপ্রসাদ সাদা পোশাকে মোটরসাইকেল যোগে তাহেরহুদা বাজারে যাই। এসআই জগদীশ ও এসআই আব্দুল জলিল স্যার এ সময় পোশাক পরিহিত ছিলেন। সেখানে যাওয়ার পর কে কোথায় দৌড় মারে তা আমার জানা নেই।

বিএনপি নেতা মাহাতাবকে গ্রেফতার করতে তাড়া করেননি বলেও জানান তিনি।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, পানবরজে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ