শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

হিজবুল্লাহর শক্তি বাড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শক্তি ও জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলায় উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এজন্য আমেরিকা লেবাননের বিভিন্ন গোষ্ঠী ও মতের লোকজনের মধ্যে নতুন একটি গৃহযুদ্ধ বাধানোর পথ খুঁজছে।

গতকাল (বুধবার) ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন আমরিকার ইতিহাসের অধ্যাপক ডেভিড ইয়াকুবিয়ান।

তিনি বলেন, হিজবুল্লাহ হচ্ছে বৈধ একটি সংগঠন এবং এটা অত্যন্ত ইতিবাচক দিক যে, আমেরিকা কিংবা ইসরাইলের প্রত্যাশা অনুযায়ী তারা লেবাননে গৃহযুদ্ধ বাধানোর জন্য কাজ করছে না বরং দেশটির নিজস্ব রাজনৈতিক কাঠামোর ভেতরে থেকে তারা কাজ করছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা সম্প্রতি হিজবুল্লাহর রাজনৈতিক শক্তি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তার এ উদ্বেগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এসব কথা বলেন অধ্যাপক ইয়াকুবিয়ান।

নয় বছরের মধ্যে গত ৬ মে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে হিজবুল্লাহ ও তার মিত্ররা মিলে অর্ধেকের বেশি আসন পেয়েছে। ১৯৮০’র দশকে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির দীর্ঘ প্রতিরোধ সংগ্রামের মুখে ২০০০ সালের মে মাসে ইহুদিবাদী ইসরাইলের সেনারা দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয়।

এছাড়া, ২০০৬ সালে নতুন এক যুদ্ধে ইসরাইলকে কার্যত পরাজিত করে এ সংগঠন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ