মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

সচিব-কর্মকর্তাদের ফ্ল্যাট ‘উৎকোচ’ দেওয়া হচ্ছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে ভোট ডাকাতি করতে তাদেরকে উৎকোচ হিসেবে ফ্ল্যাট দেওয়া হচ্ছে।

ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি কয়েকজন সচিব ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার নামোল্লেখ করে বলেন, বুঝতে পারছেন এই ব্যক্তিবর্গ কারা? যাদেরকে উৎকোচ দিলে পরে নির্বাচনে কাজ করানো যাবে ঠিক তাদেরকে এই ফ্ল্যাটের বরাদ্দ দেওয়া হয়েছে। এটা নির্বাচন জালিয়াতি করার জন্য উৎকোচ দেওয়া হয়েছে।

রিজভী আরো বলেন, একটা পাতানো নির্বাচন করার জন্য সরকারের কত আয়োজন। গোটা রাষ্ট্রযন্ত্রকে তারা (সরকার) আয়ত্ত করে লুটপাটের মাধ্যমে কিনে নিতে চাচ্ছেন যাদেরকে দিয়ে ভোট ডাকাতি করবে, ভোট জালিয়াতি করবেন তাদেরকে।

সংবাদ সম্মেলনে কারাবন্দি গাজীপুর-৫ আসনের ধানের শীষের প্রার্থী ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হকও বক্তব্য দেন। উপস্থিত ছিলেন তলটির নেতাকর্মী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ