মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাসড়ক ব্যতীত যানবাহন চলাচলে কিছু নিষেধাজ্ঞা থাকবে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের নাশকতা এড়িয়ে চলার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় আগামী শনিবার একটি প্রজ্ঞাপন জারি করবে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনে কঠোরতা রয়েছে মোটরসাইকেলের উপর। ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর মোটরসাইকেল চালানো যাবে না।

জনপ্রিয় মোবাইল অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং পরিবহনসেবাগুলোও বন্ধ থাকবে নির্বাচনের দিন। এছাড়াও ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ব্যক্তিগত সকল ধরনের যানবাহনসহ সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপভ্যান, বাস, ট্রাক, টেম্পু, ইজিবাইক এবং নৌপথে লঞ্চ, ইঞ্জিনবোট, স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি আরো জানান, রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক টেলিযোগাযোগ ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলের ক্ষেত্রে এবং জাতীয় হাইওয়ে সমূহের উপর দিয়ে চলাচলরত যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ