শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

মিয়ানমার সেনাদের ৬০০ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনী ৬০০ অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক। এসব অ্যাকাউন্ট থেকে হিংসা ও বিদ্বেষপূর্ণ বক্তব্যসহ মিথ্যা ও ভুয়া তথ্য ছড়িয়ে বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুক এক বিবৃতিতে জানায়, গত বছরের আগস্টে রাখাইনে গণহত্যার উদ্দেশ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর পরিকল্পিত অভিযানের কয়েক বছর আগেই খোলা হয় এসব অ্যাকাউন্ট।

ফেসবুক এর আগে গত আগস্ট ও অক্টোবরেও রোহিঙ্গাবিরোধী বিদ্বেষ ছড়ানোর দায়ে অনেক অ্যাকাউন্ট ও পেজ ডিলিট করে দেয়া হয়। তৃতীয় বারের মতো এ উদ্যোগ নিলো ফেসবুক।

ফেসবুক জানায়, এসব পেজের মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিরামহীনভাবে বিদ্বেষপূর্ণ বক্তব্য ও গুজব ছড়ানো হয়েছে। এর সঙ্গে সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। এর মধ্যে এমন পেজ ও অ্যাকাউন্ট রয়েছে যা ইতিপূর্বে বন্ধ করে দেয়া হয়েছিল।

মিয়ানমারের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। রোহিঙ্গা গণহত্যায় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেই ফেসবুকই।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ