শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ঘূর্ণিঝড় ‘ফেথাই’ এর প্রভাবে আজও সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ‘ফেথাই’ এর প্রভাবে আজও সারাদেশে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বৃষ্টিপাত এবং কুয়াশা বৃদ্ধির সঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা কমবে। যার ফলে শীতের প্রকোপ বাড়বে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে । আগামী দুইদিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

ঢাকায় ৬ মিলিলিটার, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে সামান্য, সিলেটে ১৯, বরিশালে ৪, খুলনায় ২, রংপুরে ৭ ও রাজশাহীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪ ঘণ্টায়।

এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রাও কমতে শুরু করেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় ১৭ দশমিক ১, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ২০ দশমিক ৫, সিলেটে ১৬ দশমিক ৪, রাজশাহীতে ১৫ দশমিক ৪, রংপুরে ১৫ দশমিক ৬, খুলনায় ১৮ ও বরিশালে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

নির্বাচনে রোহিঙ্গা ক্যাম্প সিল করে দিতে হবে: ইসি সচিবে

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ